বগুড়ার শাজাহানপুরে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় রোববার উপজেলার আশেকপুর ইউনিয়নের শাবরুল গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আজিজুল হক তোতাকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
নির্যাতিতার মা জানান, বিকেলে তার প্রতিবন্ধী ওই মেয়েটি পাশের বাড়ির তোতা মিয়ার টিউবয়েলে গোসল করতে যায়। এ সময় বাড়িতে কেউ না থাকায় একা পেয়ে মেয়েটিকে ঝাপটে ধরে কোলে তুলে ঘরে নিয়ে যায় এবং সন্ধ্যা রাত পর্যন্ত কয়েকবার ধর্ষণ করে। এরপর কাউকে কোনো কিছু না বলার জন্য মেয়েটিকে ভয় দেখায়।
তিনি বলেন, প্রতিবেশী এক মহিলা বিষয়টি টের পেয়ে বলে দিলে মেয়েটিকে উদ্ধার করে এবং থানায় খবর দেই। সংবাদ পেয়ে মেয়েটিকে পুলিশ হেফাজতে নেয় এবং অভিযুক্ত ধর্ষককে আটক করে।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং অভিযুক্ত তোতা মিয়াকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। নির্যাতিতা কিশোরীকে মেডিক্যাল রিপোর্টের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এবিএস





