বিআইডব্লিউটিএ'র নির্বাহী প্রকৌশলী মো.সাইফুল ইসলামসহ ৫ জনকে ৫ বছরের সশ্রম কারাদন্ড এবং ১০ লাখ ১০ টাকা করে জরিমানা করেছে বিশেষ জজ আদালত-১০।
মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত এ রায় প্রদান করেন। আদালত একই সঙ্গে ওই জরিমানার টাকা অনাদায়ে প্রত্যকে আরো এক বছরের সশ্রম কারাদন্ডাদেশ দেন ।

বর্তমানে সাজাপ্রাপ্ত আসামি বিআইডব্লিউটিএ'র নির্বাহী প্রকৌশলী মো.সাইফুল ইসলাম, সহকারি প্রকৌশলী এমএ মাশকুল আলম,উপ সহকারি প্রকৌশলী আক্তরুজ্জামান ভূইয়া, উপ সহকারি প্রকৌশলী রুমান হোসেনএবং বিআইডব্লিউটিএ'র ব্যবস্থাপনা পরিচালক শেখ আল আরিফিন ঢাকা কেন্দ্রিয় কারাগারে আছেন। গতকাল সোমবার পুলিশ তাদেরকে গ্রেফতার করছে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য এবিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিআইডব্লিউটিএ'র ওই ৫ কর্মকর্তার বিরুদ্ধে ৫ কোটি ৬২ লাখ ১৩ হাজার ১০১ টাকা ভুয়া বিল ভাইচারে আত্মসাৎ করেন। এঅভিযোগে দুদক ২০১১ সারল মতিঝিল থানায় দন্ড বিধি ৪০৯/৪৭৭(ক)/১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা দায়ের করে।
একে