রাজধানীর গোড়ান থেকে গ্রেফতার ইসলামী ছাত্রীসংস্থার ২৪ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বৃহস্পতিবার  বিকালে ঢাকার মহানগর হাকিম আতাউল হক তাদের কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ মো. কামরুজ্জামান ইসলামী ছাত্রীসংস্থার কর্মীদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য তাদের ৫ দিনের হেফাজতে চান। আসামিপক্ষের আইনজীবীরাও জামিনের আবেদন জানান।

শুনানি শেষে উভয়পক্ষের আবেদন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠান বিচারক।

তবে আগামী ৪ দিনের মধ্যে জেলগেটে তাদেরকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

পুলিশের রিমাণ্ড আবেদনে 'একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যকক্রম বাধাগ্রস্ত করার লক্ষ্যে গোপনে বৈঠক ও কম্পিউটারে ইসলামী বই রাখার অপরাধের অভিযোগ আনা হয়।'

বুধবার বিকালে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে ইসলামী ছাত্রীসংস্থার ২৪ নেতাকর্মীকে আটক করে পুলিশ।

আটককৃতরা হচ্ছেন- ছাত্রীসংস্থার সভানেত্রী জান্নাতুল কারীম সুইটি, সেক্রেটারি জেনারেল ডা. শিরিন আকতার রুনা, তানজিনা বিনতে খায়ের, ফারজানা আক্তার লুনা, শামসুন্নাহার, ফাতেমা জান্নাত, আতিয়া জাহান, সুবাইতা সারা, মমতা হেনা, আয়েশা আক্তার, সালমা নাসরিন, ফাতিমা ফারহানা, ফারহানা আক্তার, ফারজানা বেগম, হাফিজা সিদ্দিকা প্রমুখ।

ঢাকা, ১৯ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই