৭১ এর মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতের নায়েবে আমীর আব্দুস সোবাহানের বিরুদ্ধে রাষ্ট্র পক্ষের ২০ তম সাক্ষী হোসেন সরকারের (৬০) জবানবন্দি গ্রহণ শুরু করেছে ট্রাইব্যুনাল-২।
বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যানে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চে এ সাক্ষ্য গ্রহণ শুরু হয়।
সাক্ষ্য গ্রহণে সহযোগীতা করছে প্রোসিকিউটর সুলতান মাহমুদ সিমল। অন্য দিকে আব্দুস সোবাহানের পক্ষে ট্রাইব্যুনালে উপস্থিত আছেন অ্যাডভোকেট মিজানুল ইসলাম।
উল্লেখ্য মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতের এ নেতা আটক রয়েছেন।
ঢাকা, কেএ, ৯ জুলাই (টাইমনিউজবিডি.কম)// এসআর