একইসঙ্গে, সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধেও তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার কথা নিশ্চিত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম।

প্রতিবেদনটি যাচাই-বাছাই ও পর্যালোচনার পর আনুষ্ঠানিক অভিযোগ আকারে ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রসিকিউটররা।

এমএম