রাজধানীতে ভূয়া ড্রাইভিং লাইসেন্স তৈরী চক্রের ২জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খিলগাঁও থেকে তাদের আটক করা হয়।

আটকের সময় তাদের কাছ থেকে একটি কম্পিউটার, একটি প্রিন্টার ও লাইসেন্স তৈরীর একটি মেশিন উদ্ধার করা হয়।

ডিবির মিডিয়া বিভাগের উপ-কমিশনার মুনতাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার বেলা সাড়ে ১১টার সময় সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

এমআর/এমকে