রাজধানীর গুলিস্তানে সোহেল মাহমুদ (৪৫) নামের এক মাছ ব্যবসায়ীকে পিটিয়ে তার কাছ থেকে মোটরসাইকেল, ৫০ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। এর পর দুই পথচারী সোহেলকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।
পল্টন থানার এসআই লিটন জানান, টহল পুলিশ চলে যাওয়ার পর ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীদের ধরতে অভিযান চালানো হবে।
ঢাকা,১২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





