ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কানুনগো মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) প্রণব কুমার ভট্টাচার্য জানান, দুর্নীতির অভিযোগে আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজধানীর রমনা এলাকা থেকে মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করা হয়।

মোহাম্মদ আলীর বিরুদ্ধে কয়েকশ কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

গত কয়েক মাসের বিশেষ অভিযানে কমিশন দুর্নীতির অভিযোগে বিভিন্ন মামলায় ১০০ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বেশির ভাগই সরকারি কর্মকর্তা।

এমআর