রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বুধবার রাতে জাল টাকা তৈরি চক্রের ৮ সদস্যকে আটক করেছে পুলিশ।

এসময় তাদের কাছ থেকে জাল টাকা ও টাকা তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সাইদুর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে বিস্তারিত জানাতে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন আহবান করা হয়েছে।

এআর