মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা চেয়ে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর রিভিউ শুনানি আজ আবারো হবে।
গতকাল শনিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, মামলাটি শুনানির জন্য কার্যতালিকার ১০ নম্বর ক্রমিকে রাখা হয়েছে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এস কে সিনহা) নেতৃত্বে আপিল বিভাগ বেঞ্চে এই শুনানি হবে। বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন: বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান।
আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে গত ২৫ জুলাই রিভিউ শুনানির জন্য একমাস সময় দেওয়া হয় মীর কাসেম আলীকে। গত বুধবার ২৪ আগস্ট নির্ধারিত তারিখে আসামি পক্ষের শুনানি মুলতবির আবেদন নাকচ করে দেওয়ার পর শুনানি শুরু হয়। শুনানি শুরুর পরই তা রবিবার পর্যন্ত মুলতবি করা হয়।
এমবিএইচ





