মানবতাবিরোধী অপরাধ মামলায় নড়াইলের আবদুল ওহাব ও ওমর আলীকে কারাগারে পাঠিয়েছে অান্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বুধবার বিচারপতি মোহম্মদ আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন বিচারপতির ট্রাইব্যুনাল -১ এই আদেশ দেন।

এছাড়া অপর দুই মামলায় হবিগঞ্জের লিয়াকত আলি ও কিশোরগঞ্জের রজবক আলীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল।

সকালে আবদুল ওহাব ও ওমর আলীকে আাদলতে হাজির করলে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল।

প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেয়

এমআর