সুন্দরবনের দুর্ধর্ষ ‘বনদস্যু’ সাগর বাহিনী দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে বাহিনীর প্রধান সাগরসহ ১৩ জন আত্মসমর্পণ করেছেন।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বরগুনার সার্কিট হাউসে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের হাতে ২০টি আগ্নেয়াস্ত্র ও সাড়ে ৬০০ গুলি জমা দিয়ে এ দস্যু বাহিনী আত্মসমর্পণ করে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮।
র্যাব-৮-এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির জানান, আত্মসমর্পণের জন্য গতকাল বুধবার বিকেলে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দরজার খাল এলাকায় র্যাবের হেফাজতে আসে সাগর বাহিনী। এর পর র্যাব-৮-এর মাধ্যমে আজ দস্যুরা আত্মসমর্পণ করে।
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র-গোলাবারুদ জমা দিয়ে বড় বড় পাঁচটি দস্যু বাহিনীর ৩৫ সদস্য আত্মসমর্পণ করে। সম্প্রতি বড় দস্যু বাহিনীগুলো আত্মসমর্পণ করায় সাগর-সুন্দরবনে দস্যুতা অনেকাংশেই কমে এসেছে বলে জানিয়েছেন জেলে-মহাজনরা।
এমবি





