নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক মাদরাসা ছাত্রীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার (৪ নভেম্বর) রাতে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে তিন জনকে আসামি করে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন। পরে বারদি ইউনিয়নের আলগীরচর গ্রাম থেকে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- বারদি ইউনিয়নের সেনপাড়া গ্রামের সামসুল হকের ছেলে রাকিব, নাগপাড়া গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে মোশারফ হোসেন।
পুলিশ জানিয়েছে, সপ্তম শ্রেণীপড়ুয়া আলগীরচর মহিলা মাদরাসার ছাত্রী যাওয়া আসার পথে রাকিব, মোশারফসহ কয়েকজন মিলে তাকে উত্যক্ত করতো। পরে ওই ছাত্রী মাদরাসায় যাওয়া বন্ধ করে দেয়। এতে তারা ছাত্রীর বাড়িতে গিয়ে বিভিন্নভাবে হুমকি দেয়।
গত ১ নভেম্বর রাকিবের নেতৃত্বে শাকিল ও মোশারফ মুখ চেপে ধরে ভয়ভীতি দেখিয়ে ওই ছাত্রীকে অপহরণ করে পার্শ্ববর্তী দৌলরদী ছাগইল্লাপাড়া এলাকায় শাকিলের বাড়িতে নিয়ে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ করে। সকালে কাউকে কিছু না বলার ভয়ভীতি দেখিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রী অসুস্থ হয়ে পরলে বিষয়টি তার পরিবারকে জানায়।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. আহসান উল্লাহ জানান, এ ঘটনায় অভিযুক্ত দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।
এবিএস





