রাজধানীর হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে সবুর মেম্বারের আরতের সামনে হতে ৫০ বোতল ফেন্সিডিল ও মাদক বিক্রির নগদ তিন হাজার টাকাসহ ২ জনকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গোপন সূত্রে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাব-২ এর একটি বিশেষ দল শনবিার বিকাল সাড়ে ৩ টার হাজারীবাগের ১৩৫/১, ভাগলপুর লেন, মজু নগরস্থ খলিল সরদার কৃষি মার্কেটের সামনে থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ মাসুম (৩৮) ও (২) মোঃ সাইদুর রহমান (৪২)। মাসুম মুন্সিগঞ্জের শ্রীনগর থানার মৃত আইয়ুব আলীর ছেলে। সাইদুর রাজধানীর লালবাগের হাজী রমজান মিয়ার ছেলে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র এএসপি ইকবাল শফী। তিনি জানান, দেশ ব্যাপী মাদক দ্রব্যের বিস্তাররোধ র্যাব একটি অন্যতম গুরুত্বপূর্ণ ও চলমান আভিযানিক কর্মকান্ড।
তিনি বলেন, গ্রেফতারকৃতরা ঢাকা মহানগরীর হাজারীবাগ ও লালবাগ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। আসন্ন ঈদ-উল-আযহার আগে চিহ্নিত মাদক ও জাল টাকা ব্যবসায়ীদের গ্রেফতারের জন্য দেশব্যাপী র্যাাবের বিশেষ অভিযান জোরদার করা হয়েছে।
মাদক দ্রব্যের বিস্তাররোধ করে দেশের যুব সমাজ ও দেশের সাধারণ জনগণকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার জন্য র্যা বের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
ঢাকা, জেইউ, ১৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম//





