১১ মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আগামী ১৪ মার্চ আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন বিচারক।

আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে হাজিরের জন্য দিন ধার্য ছিল। কিন্তু তিনি আদালতে হাজির না হওয়ায় তাঁর আইনজীবীর সময় আবেদনের প্রেক্ষিতে বিচারক নতুন এ দিন ধার্য করেন।

খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাগুলোর মধ্যে রয়েছে মিরপুরের দারুস সালাম থানায় নাশকতার আট মামলা, রাষ্ট্রদ্রোহের একটি ও যাত্রাবাড়ী থানার বিস্ফোরক আইনের মামলা।

এমই