কুমিল্লা ও কক্সবাজারে কথিত বন্দুকযুদ্ধে ২ মাদক ব্যবসায়ী নিহত হওয়ার দাবি করেছে পুলিশ। এর ভিতরে কুমিল্লায় পুলিশের সাথে এবং কক্সবাজারে দুই গ্রুপের সাথে বন্দুকযুদ্ধে এই নিহতের ঘটনা ঘটে।

কুমিল্লা:

কুমিল্লায় পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের কথিত বন্দুকযুদ্ধে সাদ্দাম হোসেন (৩৬) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এ সময় এক এএসপি ও থানার ওসিহ ৪ পুলিশ আহত হয়েছে বলে দাবি পুলিশের।

শুক্রবার দিবাগত রাত সোয়া ২টার দিকে জেলার সীমান্তবর্তী চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের কড়ইবন রাস্তার মাথায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। নিহত ওই মাদক ব্যবসায়ী চৌদ্দগ্রামের ভাটবাড়ি গ্রামের আবুল হাসেমের ছেলে।

চৌদ্দগ্রাম থানার ওসি মো: আবুল ফয়সাল জানান, চলমান মাদক বিরোধী অভিযান চলাকালে গোপন সূত্রে খবর পেয়ে মাদক পাচারকালে পুলিশ তাদের আটকের চেষ্টা চালায়। এতে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও আত্মরক্ষায় পাল্টা ১৪ রাউন্ড গুলি চালায়।

উভয় পক্ষের গুলি বিনিময়ে মাদক ব্যবসায়ী সাদ্দাম গুরুতর আহত হয়। তাকে উদ্ধারের পর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, ঘটনাস্থল থেকে ২শ' বোতল ফেন্সিডিল ও ৩ রাউন্ড কার্তুজ ভর্তি একটি পাইপগান উদ্ধার করা হয়েছে। নিহত সাদ্দামের বিরুদ্ধে চৌদ্দগ্রামসহ বিভিন্ন থানায় মাদক আইনে ১২টি মামলা রয়েছে।

কক্সবাজার:

এদিকে কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের গর্জন বাগান নামক পাহাড়ি এলাকায় দুই সন্ত্রাসী বাহিনীর মধ্যে গোলাগুলিতে মো. শাহাজাহান (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন।

নিহত শাহাজাহান বরইতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্য বানিয়ারছড়া এলাকার মৃত ফরিদুল আলমের ছেলে। তাঁর বিরুদ্ধে মাদক মামলা ছাড়া অন্যান্য অভিযোগে ১২টি মামলা রয়েছে। শুক্রবার দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

ঘটনাস্থল থেকে দেশে তৈরি একটি বন্দুক, চার রাউন্ড গুলি ও ৪০০ পিচ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত তিনটায় নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

জেড