রাজধানীর ফকিরাপুলে হোটেল মতিঝিলে ঢুকে হামিদ (৪৫) নামে এক ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার গ্রামের বাড়ি সন্দ্বীপ।

বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। এরপর গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

নিহত হামিদের বন্ধু তোফায়েল জানান, তারা সন্ধ্যায় মতিঝিল হোটেলের দ্বিতীয় তলার ২০৩ নম্বর কক্ষে বসে কথা বলছিলেন। এমন সময় কয়েকজন দুর্বৃত্ত তাদের কক্ষের ভেতরে গুলি করে পালিয়ে যায়।

কে বা কারা গুলি করতে পারে; সে বিষয় তিনি কিছু জানাতে পারেননি। নিহত হামিদ জাহাজে কর্মরত ছিলেন।

জেএ