গাজীপুরের চান্দনা এলাকায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র  এম তাওহিদুল ইসলাম (২৫) নামে এক ছাত্রকে গভীর রাতে বাসা থেকে তুলে নিয়ে যায় পুলিশ ও র‍্যাব। এর পর পরিবারের পক্ষ থেকে জয়দেবপুর থানায় যোগাযোগ করলে পুলিশ অস্বীকার করে। এদিকে সকালে সাংবাদিকদের সাথে পরিবার অভিযোগ করে বলেন, গত রাতে তাওহীদুল ইসলামকে কোন কারন ছাড়াই তুলে নিয়ে গেছে পুলিশ ।

১২ ঘন্টা পার হলেও এখনো পর্যন্ত কোন থানা ও কোর্টে তোলা হয়নি, এনিয়ে পরিবারের মাঝে ব্যাপক হতাশা কাজ করছে। উল্লেখ্য এম তাওহিদুল ইসলাম উত্তরা ইউনিভার্সিটি থেকে এল এল বি থার্ড সেমিস্টারে অধ্যয়নরত আছে।

এমএ