চাঞ্চচল্যকর একরাম হত্যাকাণ্ডের মূল পরিকল্পণাকারী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ চৌধুরীকে গুরুতর অসুস্থাবস্থায় ফেনী জেলা কারাগার থেকে ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সকাল আনুমানিক ১১টায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার গোলাম মওলা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে জাহিদের বুকে ব্যথা শুরু হলে কারাগারের পুলিশ তাকে হাসপাতালে নিয়ে আসে।

জাহিদের হার্টের সমস্যাসহ বেশ বিছু সমস্যা রয়েছে। তাকে বেশ কিছুদিন চিকিৎসকের তত্ত্বাবধানে থাকতে হবে বলেও জানান তিনি।
ঢাকা, ৮ জুলাই (টাইমনিউজবিডি.কম)// এসআর