রাজধানীর রমনা ও শাহবাগ থানার পৃথক ৩ মামলায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব’সহ ১৭ জনের ৪দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।
আজ (সোমবার) ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব এ আদেশ দেন।
ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপ-কমিশনার আনিসুর রহমান জানান, আজ ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে বিএনপির ১৭ নেতাকর্মীকে হাজির করে বিভিন্ন মেয়াদে রিমান্ডে চায় শাহবাগ ও রমনা থানার পৃথক তিন তদন্ত কর্মকর্তা। সে আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক প্রত্যেককে ৪ দিন করে রিমান্ডের আদেশ দেন।
আনিসুর রহমান আরও জানান, রিমান্ডে যাওয়া অপর আসামিরা হলেন- ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট ফারুক উল ইসলাম, মো. আলমগীর হোসেন, কে এম জোবায়ের এজাজ ও লতিফ উল্লাহ জাফর, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাসেল, প্রচার সম্পাদক মোহাম্মদ আব্দুল হাই ওরফে পল্লব, সহসাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান ও আমিনুর রহমান ওরফে নয়ন, সহসাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া ও শেখ মোহাম্মদ আলী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাইফুল ইসলাম ওরফে পটু, ছাত্রদলের সদস্য আল মামুন, দ্বীন ইসলামসহ ১৭ জন।
গতকাল রোববার (২৯ এপ্রিল) বিকেলে হাবিবুর রশিদ হাবিব’সহ বিএনপির ১৭ নেতাকর্মীকে রাজধানীর বাংলামটর থেকে আটক করে পুলিশ। পরে তাঁদের রমনা ও শাহবাগ থানার পৃথক তিন মামলায় গ্রেফতার দেখানো হয়।
এমবি





