রাজধানীর বিভিন্ন থানা থেকে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩৪ জনকে গ্রেফতার করেছ পুলিশ। গ্রেফতারকৃতরা মাদক ব্যবসা ও মাদক সেবনের সাথে জড়িত।

গ্রেফতারের পর তাদের হেফাজত থেকে ১৩৭৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৫৫০ গ্রাম ৪৩০ পুরিয়া গাঁজা ও ৬০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

১৮ আগস্ট থেকে ১৯ আগষ্ট পর্যন্ত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

এএইচ