বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে আওয়ামী মৎস্যজীবী লীগের সহ সভাপতি নূর আলম সিদ্দিকীর করা একটি মানহানির মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।গত বছরের ১ সেপ্টেম্বর ঢাকার সিএমএম আদালতে এই মামলাটি করা হয়।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল হকের আদালত। মির্জা ফখরুল অন্য মামলায় গ্রেফতার থাকায় গ্রেফতারি পরোয়ানাটি কারাগারে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
গত বছর আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ঘটনাটি তদন্ত করে গত বছরের ১৮ ডিসেম্বর প্রতিবেদন জমা দিতে পল্টন থানার ওসিকে নির্দেশ দেন।১৮ ডিসেম্বর তদন্ত প্রতিবেদন জমা দেয় পল্টন থানা পুলিশ।
প্রতিবেদনে ঘটনাটির সত্যতা পাওয়ায় এজাহার হিসেবে মামলাটি গ্রহণ করা হয়েছে বলে জানানো হলে আদালত মির্জা ফখরুলকে আদালতে হাজির হতে সমন জারি করেন। কিন্তু তিনি হাজির না হওয়ায় বা তার কোনো আইনজীবী এ বিষয়ে পদক্ষেপ না নেওয়ায় বৃহস্পতিবার গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিভিন্ন মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে আছেন।
ইআর





