আইএফআইসি ব্যাংকের কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে ঋণ জালিয়াতির মাধ্যমে ৪ কোটি ৯০ লাখ আত্মসাতের অভিযোগে পৃথক ২ মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সম্প্রতি কমিশনের এক সভায় 'আইএফআইসি ব্যাংকের' ঋণ জালিয়াতির মাধ্যমে ৪ কোটি ৯০ লাখ আত্মসাতের ঘটনায় সংশ্লিষ্ট থানায় ২টি মামলা দায়েরের নির্দেশ দেয়া হয়।

ফলে শিগগিরই দুদকের সহকারি পরিচালক মোঃ হাফিজুর রহমান বাদী হয়ে দন্ডবিধির ৪০৯/৪২০/১০৯ এবং ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা ২টিদায়ের করবেন বলে জানা যায়।

আর এ ২ মামলার ৪ আসামির মধ্যে রয়েছেন; আইএফআইসি ব্যাংকের যশোর নওয়াপাড়া শাখার সেকেন্ড অফিসার হোসনে আরা বেগম, ঋণ গ্রহিতা আব্দুল মান্নান, গ্যারান্টার সেকান্দার আলী গাজী এবং শফিকুল ইসলাম।
একে