হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর মাইক্রোওভেন থেকে ২৭টি সোনার বার উদ্ধার করেছে বিমানবন্দর থানা পুলিশ।
বুধবার সকালে এ সোনার বারগুলো উদ্ধার করা হয়।
জানা যায়, এক যাত্রী তার সঙ্গে আনা মাইক্রোওভেনের মটরের ভেতর ২৭টি সোনার বার নিয়ে আসছিলেন। এমন সংবাদের ভিত্তিতে তল্লাশী চালিয়ে বারগুলো উদ্ধার করা হয়। সেনার বারগুলোর ওজন ৩ কোজি একশ’ গ্রাম।
ঢাকা, ২৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





