রাজধানী উন্নয়ণ কর্তৃপক্ষ রাজউকের সিনিয়র ঠিকাদার আলহাজ্ব লেহাজ উদ্দিনের কাছে তার উত্তরা ঠিকাদারী প্রকল্পে ছাত্রলীগ ও যুবলীগ নামধারী কিছু সন্ত্রাসী মোটা অংকের চাঁদা দাবি করে অবরুদ্ধ করে রেখেছে।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, ‘সোমবার দুপুর সাড়ে ৩টার দিকে লেহাজ উদ্দিনের সাথে মোটা অংকের চাঁদা দাবি করে তর্কাতর্কির একপর্যায়ে সন্ত্রাসীরা তাকে অবরুদ্ধ করে রাখে’।

‘রাজউকের চেয়ারম্যান এ বিষয়ে জানতে পেরে সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশকে জানালে পুলিশ প্রজেক্টে আসে। তারপরও এসব সন্ত্রাসীরা তাদের কর্মকান্ড অব্যাহত রেখেছে বলে জানা যায়’।

সূ্ত্রে জানা যায়, ‘আলহাজ্ব লেহাজ উদ্দিন রাজউকের একজন সিনিয়র ঠিকাদার। রাজউকের সকল আনুষ্ঠানিকতা শেষে(টেন্ডারে) তিনি উত্তরা প্রকল্পের কাজটি পেয়েছেন। কিন্তু সর্বদা মোটা অংকের চাঁদা দাবি করে আসা এসব সন্ত্রাসীরা বর্তমান সরকারী দলের বিভিন্ন নেতাদের নামে এক একবার একজনে কাছে নামভাংগিয়ে চাঁদাবাজী কর্মকাণ্ড পরিচালনা করছে’।

লেহাজ উদ্দিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি পরে কথা বলবেন বলে ফোন রেখে দেন।

সূত্রে আরো জানা যায়, এসব সন্ত্রাসীরা আগে থেকেই লেহাজ উদ্দিনের পিছু নেয়। গত মাসে তাকে আটক করে পাঁচলক্ষ টাকা এবং তার ব্যবহৃত প্রাইভেট কার ছিনিয়ে নিয়েও পরে গাড়ি ফেরত পান লেহাজ উদ্দিন।

এ বিষয় উল্লেখকরে (গত মাসের) ২৮ এপ্রিল লেহাজ উদ্দিন মতিঝিল থানায় এই সন্ত্রাসীদের বিরুদ্ধে সাধারণ ডাইরি করেন।

মতিঝিল থানার ডিউটি অফিসারকে সাধারণ ডাইরি ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন মিটিংএ আছি।

এমআইএস