রাজধানীর মোহাম্মদপুর আসাদ এভিনিউ এলাকা থেকে ৪ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
সোমবার ভোর সোয়া ৩টার দিকে তাদের আটক করা হয় বলে টাইমনিউজবিডিকে জানিয়েছেন মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক।
আটককৃতরা হলেন, মো. মিন্টু(২০) ও জাহাঙ্গীর আলম(৩৫) ।
ওসি আজিজুল হক জানান, আসাদ গেট এভিনিউ এলাকায় আমাদের চেক পোস্ট রয়েছে। ওই দুই ব্যাক্তি ভোর সোয়া ৩টার দিকে ইয়াবাসহ ওই এলাকা দিয়ে আসছিলো। তখন তাদেরকে তল্লাশী করলে তাদের কাছে থাকা ৪ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত দু'জনই ছাত্র। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
এমআর/এসএইচ





