বনানী থানার অপারেশন ইন চার্জ (ওসি) সালাউদ্দিন খান নিহত হওয়ার ১৬ দিনেও নতুন কাউকে ওসি হিসেবে নিয়োগ দেয়া হয়নি। তবে কতদিনের মধ্যে ওসি নিয়োগ দেয়া হবে এই বিষয়ে বিস্তারিত জানা যায় নি।
বর্তমানে বনানী থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. ওয়াহিদুজ্জামান থানার সকল কর্মকাণ্ড পরিচালনা করছেন। এছাড়া থানায় আরেকজন ইন্সপেক্টর (অপারেশন) শেখ নাজমুল হক কর্মরত রয়েছেন।
গত ১ জুলাই গুলশান-২ এর স্প্যানিস রেস্তোঁরা হলি আর্টিজান বেকারীতে সন্ত্রাসী হামলায় নিহত হোন সহকারী কমশিনার (ডিবি) রবিউল ইসলাম এবং বনানী থানার ওসি সালাউদ্দিন খান। সন্ত্রাসীরা গ্রেনেড বিস্ফোরণ ঘটালে সালাউদ্দিনের গলায় একটি স্প্লিন্টার ঢুকে একটি আর্টিলারী ভেইন ছিড়ে যায়। ফলে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান।
ইআর





