ভারতের বর্ধমানে বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে রোহিঙ্গা জঙ্গী সংগঠনের তিন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

রোববার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর লালবাগ থানাধীন এতিমখানা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন, মো. নুর হোসেন ওরফে রফিকুল ইসলাম (২৬), ইয়াসির আরাফাত (২২) ও ওমর করিম (২৫)।

এসময় তাদের কাছ থেকে ৫টি ডেটোনেটর, দু'টি জেল বোম ও ১০০ গ্রাম বিস্ফোরক জাতীয় পদার্থ উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে এডিসি সাইদুর রহমান বলেন, আটকরা সবাই রোহিঙ্গা জঙ্গী সংগঠন আরএসও, জিআরসি এবং এআরইউ এর সদস্য।

জেইউ/ এআর