হাইকোর্টের সাবেক অতিরিক্ত বিচারপতি এবিএম আলতাফ হোসেনেকে স্থায়ী বিচারপতি হিসাবে নিয়োগ দেয়ার নির্দেশনা চেয়ে করা রিট আবেদন খারিজ করেছেন আদালত।

বুধবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বিত বেঞ্চ এ খারিজাদেশ দেন।

এর আগে রিট আবেদনের পক্ষে শুনানি করেন রোকন উদ্দিন মাহমুদ ও রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

২০১২ সালের ১৪ জুন এবিএম আলতাফ হোসেনসহ মোট ছয় জনকে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দেয়া হয়। কিন্তু অতিরিক্ত বিচারপতি হিসাবে দুই বছর মেয়াদ শেষ হওয়ার পর আলতাফকে বাদ দিয়ে অন্য পাঁচজনকে গত ৯ জুন স্থায়ী করা হয়।

এরপর স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পেতে হাইকোর্টের নির্দেশনা চেয়ে গত ১২ আগস্ট রিট আবেদন করেন এবিএম আলতাফ হোসেন। রিটে আইন সচিবসহ ৭ জনকে বিবাদী করা হয়।

ঢাকা, কেএ, ২৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর