৭১'এর মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর মামলার যুক্তি তর্ক উপস্থাপন শেষে আজ তার আইনজীবী সমাপনী বক্তব্য দিচ্ছেন। সকাল ১১ টায় বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ বক্তব্য উপস্থাপন শরু করেন তিনি।
প্রসিকিউটর রানা দাস গুপ্ত বলেন, সমাপনী বক্তব্য দেয়ার পর আজ মামলাটির বিচারিক কার্যক্রম শেষ হবে। এমনকি মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখা হতে পারে।
[b]ঢাকা, কেএ, ৪ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]