রাজধানীতে অভিযান চালিয়ে গাড়ি চোর চক্রের ৫ সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে দু'টি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

আটকের সত্যতা নিশ্চিত করে ডিএমপি'র অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, বুধবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

জেইউ/ এআর