জাতীয় পার্টির সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের হলফনামা দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সিনিয়র সহকারি সচিব ফরহাদ হোসেন স্বাক্ষরিত একটি চিঠি ও হলফনামার সত্যায়িত কপি দুদকের সহকারি পরিচালক হামিদুল হাসান বরাবর পাঠানো হয়েছে।
এ বিষয়ে সিনিয়র সহকারি সচিব ফরহাদ হোসেন বলেন,পটুয়াখালী-১ আসনের রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে হলফনামার সত্যায়িত দুটি কপি আনা হয়েছে। এজন্য তাদের চাহিদা মোতাবেক নির্দিষ্ট সময়ে পাঠানো যায়নি।
সংশ্লিষ্ট সূত্র জানায়,গত নবম সংসদ নির্বাচনের আগে রুহুল আমিন হাওলাদারের টাকা ছিল ১৭ লাখ ৬৮ হাজারের কিছু বেশি। পাঁচ বছর পর এখন তার নিজের নগদ টাকাই আছে ৬ কোটি ৬৬ লাখের বেশি। তার কোনো শেয়ার বা বন্ড ছিল না। এবার স্বামী-স্ত্রীর ৮ কোটি ৫০ লাখ টাকার শেয়ার,দুটি ল্যান্ডক্রুজার গাড়ি,প্লটসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পদ বেড়েছে। বাড়ি বা অ্যাপার্টমেন্ট বা দোকানভাড়া থেকে তার আয় হয়েছে ১ কোটি ৬২ লাখ ৬৬ হাজার টাকা। নবম সংসদ নির্বাচনের সময় তার এ খাতে আয় হয়েছিল ১৩ লাখ আট হাজার ৯৩৮ টাকা।
গত পাঁচ বছরে রুহুল আমিন হাওলাদার ৬৭ লাখ ৯৪ হাজার পাঁচশ ৩০ টাকা দামের একটি ও তার স্ত্রী ৫৯ লাখ ৪৪ হাজার পাঁচশ ৩০ টাকা দামের আরেকটি গাড়ির মালিক হয়েছেন। দুটো গাড়িই ল্যান্ডক্রুজার ব্র্যান্ডের।
অন্যদিকে রুহুল আমিন হাওলাদারের নামে গুলশানে ১২ দশমিক ৭ কাঠা জমি রয়েছে। স্ত্রীর নামে পূর্বাচলে রয়েছে সাড়ে ৭ কাঠা জমি।
গত ২১ এপ্রিল দুদক ২২ এপ্রিলের মধ্যে এ হলফনামা চায় ইসির কাছে।
[b]ঢাকা, এএম, ২৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
অপরাধ
হাওলাদারের হলফনামা দুদকে
জাতীয় পার্টির সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের হলফনামা দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সিনিয়র সহকারি সচিব ফরহাদ হোসেন স্বাক্ষরিত একটি চিঠি ও হলফনামার





