রাজধানীর মহাখালীতে নাসির (৪৮) নামে এক ঠিকাদারকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ (রোববার) সকালে মহাখালীর দক্ষিণপাড়া বড় মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

বনানী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ হাসান জানান, ঠিকাদার নাসির মহাখালীর দক্ষিণপাড়া বড় মসজিদে টাইলসের কাজ করাচ্ছিলেন। দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে গেলে স্থানীয়রা পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান এসআই।

এমবি