বাড়ি ক্রয়সংক্রান্ত দুর্নীতির মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের বিচারিক ৩০ আগস্ট পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগ। এ ছাড়া ৩০ আগস্টের মধ্যে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে তাকে আপিল করতে বলা হয়েছে।
রোববার কার্যদিবসের শুরুতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে মওদুদের পক্ষে তিনি নিজেই শুনানি করেন।
দুদকের উপ-পরিচালক হারুনুর রশিদ ২০১৩ সালের ১৭ ডিসেম্বর অবৈধভাবে বাড়ি দখল ও আত্মসাতের অভিযোগে গুলশান থানায় মওদুদ ও তার ভাই মনজুরের বিরুদ্ধে এই মামলা করেন।
এআই





