রাজধানীর শ্যামপুরে ডাকাতের ছুরিকাঘাতে অন্তত দুইজন আহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ৩টার দিকে ফরিদাবাদ-হরিচরণ রোডে এ ঘটনা ঘটে।

জানা যায়, রাতে ফরিদাবাদ-হরিচরণ রোডের ৩৬/১ নম্বর বাসায় চারজন ডাকাত দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এ সময় বাসার মালিক হারুন-অর-রশিদের (৪৫) পেটে ছুরিকাঘাত করে ডাকাতরা। তার স্ত্রী সেলিনা আক্তার ডলি এগিয়ে আসলে তার হাতেওছুরিকাঘাত করে তারা।

স্বামী-স্ত্রী আহত হলে ডাকাতরা ঘরের মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়। আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেএ