হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে পৌনে এক কেজি স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এ সময় ফারজি রহমান নামে এক ছাত্রকে(২০) আটক করা হয়েছে।

শুক্রবার বেলা ১২টার দিকে তাকে আটক করে কাস্টমস কর্তৃপক্ষ।

কাস্টমসের সহকারী কমিশনার ফরিদ আল মামুন জানান, আটক ফারজি রহমানের বাড়ি বিবাড়িয়ায়। সে মালয়েশিয়ান কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের শেষ বর্ষের ছাত্র।

তিনি আরো জানান, আজ বেলা ১২টার দিকে কুয়ালালামপুর থেকে এয়ারলাইন্সের- ‍এজি৯৩৪২৯৬১ বিমানে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সন্দেহজনকভাবে তল্লাশী চালানো হলে এয়ার টিকেটের গায়ে লাগানো ৭শ ৫০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। সে গত মাসে ১২ বার যাতায়াত করেছে বলেও জানান তিনি।

জেইউ/কেএই্চ