বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মমালায় দলটির ১৪৮ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৫ আগস্ট ধার্য করেছে আদালত।

ঢাকা মহানগর হাকিম মো. তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া মঙ্গলবার এ দিন ধার্য করেন। এ সময় আমানউল্লাহ আমানসহ ৮০ নেতাকর্মী আদালতে উপস্থিত ছিলেন। বাকি নেতাকর্মীরা না আসায় তাদের আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া সময়ের অবেদন করলে আদালত এ দিন ধার্য করে।

গত বছরের মার্চে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনায় দ্রুতবিচার আইনে পুলিশ বাদী হয়ে পল্টন থানায় মামলাটি দায়ের করে।

ঢাকা, ৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই