অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা মো: রাশেদ খান হত্যা মামলার দ্বিতীয় দফা সাক্ষ‍্যগ্রহণের তৃতীয় দিনে ৫ নম্বর সাক্ষীর সাক্ষ‍্যগ্রহণ চলছে।

মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে হাফেজ মোহাম্মদ আমিনকে দিয়ে এই সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

এছাড়াও সাইফুল আবছার ও মো: শওকত আলীকে আদালতে উপস্থিত রাখা হয়েছে। এখন পর্যন্ত মামলায় ৪ জন সাক্ষী দিয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

পিপি ফরিদুল আলম বলেন, গত ২৩ থেকে ২৫ আগস্ট প্রথম দফায় সাক্ষ্যদানের জন্য ৮৩ জন সাক্ষীর মধ্যে ১৫ জনকে আদালত নোটিশ দিয়েছিলেন। ওই তিনদিনে মামলার বাদী ও ২ নম্বর সাক্ষীর জবানবন্দি রেকর্ড হয়। গত রোববার থেকে দ্বিতীয় দফায় প্রথম ও দ্বিতীয় দিনে মামলার ২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ হয়েছে। দ্বিতীয় দফায় বুধবার পর্যন্ত আদালতের নোটিশ পাওয়া অপর ১১ জনের সাক্ষী ও জবানবন্দি প্রদান করার কথা রয়েছে।

এমবি