রাজধানীর মতিঝিলে এক ব্যবসায়ীর কাছ থেকে ১ লাখ টাকা ছিনতাই করেছে ছিনতাইকারীরা।
রোববার দুপুর ১টার দিকে দিলকুশা রোডে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নুরুল ইসলাম মৃধা নামে ওই ব্যক্তি জানান, বিদেশ যাওয়ার জন্য বাংলাদেশ বিমানের টিকিট কিনতে মতিঝিলে যান তিনি।
রিকশা নিয়ে দিলকুশা রোডে বিমান অফিসে যাওয়ার সময় মোটরসাইকেলযোগে দু’জন এসে তার কাছে থাকা টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় মতিঝিল থানায় সাধারণ ডায়েরি (জেনারেল ডায়েরি-জিডি) করেছেন বলে জানান তিনি।
এসএইচ





