সাবেক বিচারক ও সুপ্রিমকোর্টের আইনজীবী এম এ জলিল ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহ .... রাজিউন)।
গতকাল সোমবার রাত দশটায় তিনি রাজধানীর নতুন বাজারে অবস্থিত নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারনে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮২ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন তার দীর্ঘ দিনের সহকারী এম এ আকবর।।
উল্লেখ্য,মরহুম এম,এ জলিল ১৯৭৩ সালের ১৮ এপ্রিল সহকারী বিচারক হিসাবে কর্মজীবন শুরু করেন। পরবর্তিতে তিনি চাকুরী ছেড়ে দিয়ে ১৯৯৪ সালে সুপ্রিমকোর্টে আইনি পেশা শুরু করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সুপ্রিমকোর্টের একজন আইনজীবী হিসাবে কর্মরত ছিলেন।
ঢাকা, কেএ, ১৭ জুন (টাইমনিউজবিডি.কম)//এসআর





