হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৮ কেজি ৭শ' গ্রাম ওজনের ১৬১ পিস স্বর্ণসহ দুই যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে শামছুদ্দিন (চাঁদপুর) ও আবু সাঈদ (চট্টগ্রাম) ওই দু'জনকে আটক করা হয়। আটককৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৯ কোটি ৩৫ লাখ টাকা।

কাস্টমস ইন্টিলিজ্যান্সের ডিজি মো. মঈনুল খান বলেন, দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮২’র ওই দুই যাত্রীর দেহ তল্লাশি করে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।

এআর