হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফরেন পোস্ট অফিস থেকে দুই হাজার পিছ যৌনউত্তেজক আমদানি নিষিদ্ধ ট্যাবলেট উদ্ধার করেছে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ।

শনিবার দুপুর দেড়টার দিকে কাস্টমস কর্তৃপক্ষক্ষের প্রিভেনটিভের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ট্যাবলেটগুলো উদ্ধার করে।

কাস্টমসের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন,যৌনউত্তেজক ট্যাবলেটগুলো হংকং থেকে ড্রাগন এয়ারলাইন্সে করে আনা হয়। আমদানি নিষিদ্ধ হওয়ায় এগুলো জব্দ করা হয়েছে।

তবে কারা এর সঙ্গে জড়িত সে বিষয়ে অনসন্ধান চলছে বলে জানান তিনি।

এমকে