ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবকে ৭ মামলায় ৬ মাসের অন্তর্বর্তী জামিন দিয়েছেন হাইকোর্টের বিচারক নাঈমা হা্য়দার ও বিচরক জাফর আহমেদের বেঞ্চ।
হাবিবের পক্ষে ছিলেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট মাসুদ রানা।
সাংবাদিকদের মাসুদ রানা জানান, পৃথক আবেদনের ওপর শুনানি শেষে ছাত্রদলের সাধরণ সম্পাদককে সাত মামলায় ছয় মাসের অন্তবর্তীকালীন জামিন দিয়েছেন আদালত। এর আগে গত সপ্তাহে রাজধানীর বিভিন্ন থানায় দায়েরকৃত ২০ মামলা তিনি জামিন পেয়েছেন।
গত বছরের মে মাসে হাবিবের বিরুদ্ধে পুলিশ ওই সকল মামলা দায়ের করে। পরে ১৭ নভেম্বর তাকে পল্টন এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
[b]ঢাকা, জিই ১০ মার্চ (টাইমনিউজবিডি.কম)
[/b]