মৃত্যু পরোয়ানার বিষয়টি জামায়াত নেতা কামারুজ্জামানকে জানানো হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন সিনিয়র জেল সুপার ফরমান আলী।

তিনি জানান,কামারুজ্জামানকে সকল প্রকার আইনি সুযোগ সুবিধা দেয়া হবে। পরোয়ানা শুনে আইনজীবীদের সঙ্গে কথা বলতে চাচ্ছেন কামারুজ্জামান। এর পর রিভিউর বিষয়ে সিদ্ধান্ত নেবেন তিনি ।

 

বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টার দিকে জেলগেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরো জানান, মৃত্যুর পরোয়ানা কামারুজ্জামানকে পড়ে শুনানোর সময় তিনি আইনজীবিদের সাথে সাক্ষাৎ করতে চেয়েছেন। সে বিষয়েও পদক্ষেপ নেয়া হচ্ছে। আত্মীয়-স্বজনসহ যে কেউ তার সঙ্গে দেখা করতে পারবে। তবে আজকে কারো দেখা করার সুযোগ হচ্ছেনা।

 

এআই, জেএ