নতুন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা) আপিল বিভাগের বেঞ্চ পুনর্গঠন করেছেন।
শনিবার দুপুরে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এস এম কুদ্দুস জামান বেঞ্চ পুনর্গঠনের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার বেলা ১১টায় বঙ্গভবনে বাংলাদেশের ২১তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন বিচারপতি এস কে সিনহা।
পুনর্গঠন করা আপিল বিভাগের এক নম্বর কোর্টের নেতৃত্বে প্রধান বিচারপতি এস কে সিনহা নিজেই রয়েছেন। তার সঙ্গে এ বেঞ্চে থাকবেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
আপিল বিভাগের দুই নম্বর কোর্টের নেতৃত্বে রয়েছেন জ্যেষ্ঠ বিচারপতি বিচারপতি মোহাম্মদ আব্দুল ওয়াহহাব মিয়া এবং তার সঙ্গে থাকবেন বিচারপতি মুহাম্মদ ইমান আলী ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী।
একে





