সিরাজগঞ্জ ও কিশোরগঞ্জের কাটিয়াদীতে বাস ও ট্রাক চাপায় ৬জন নিহত হয়েছে। বৃহস্পতিবর পৌনে ৫টায় এ দুর্ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের মুলিবাড়ি এলাকায় বাসচাপায় মোটরসাইলের তিন আরোহী নিহত হয়েছেন।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলালউদ্দিন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
অপরদিকে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় কটিয়াদী-ঢাকা রোডের বেতাল এলাকায় ট্রাকের চাপায় মামুন (২২) আবু সিদ্দিক (৩৫) ও জসিম উদ্দিন (৪০) নামে তিন ব্যক্তি নিহত হয়েছেন।
কাটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়েতুল ইসলাম ভূঁইয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এআই/





