বেসিক ব্যাংকের  জিএম (সাময়িক বরখাস্ত) মোহাম্মদ আলী চৌধুরী ওরফে মোহাম্মদ আলী এবং তার স্ত্রী মিসেস  ইসমতারার বিরুদ্ধে জ্ঞাত আয় বহিভুত অর্থাৎ অবৈধ সম্পদের অভিযোগে পৃথক ২টি মামলা দায়ের  করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার সন্ধ্যায় রাজধানীর রমনা মডেল থানায় দুদকের উপ পরিচালক  মুহ. মাহবুবুল আলম বাদী  হয়ে  ২০০৪ সালের দুদক আইনের ২৭ (১) ধারায় পৃথক ২টি মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে মোহাম্মদ আলীর বিরুদ্ধে ৬৯ লাখ ২৬ হাজার  টাকার অবৈধ সম্পদ এবং তার স্ত্রী মিসেস  ইসমতারার বিরুদ্ধে ২ কোটি ৯ লাখ ৫০ হাজার ৭৯৪ টাকার অবৈধ সম্পদের অভিযোগে  ২টি মামলা দায়ের করেন।

আসামিদের  স্থায়ী ঠিকানা- বরিশাল জেলার মুলাদি উপজেলায়। বর্তমান ঠিকানা- রাজধানীর  বারীধারায় ডিওএইচএস , রোড-৪ প্লট- ৩০৮ চতুর্থতলা।   

আসামি মোহাম্মদ আলী  দুদকে জমাদানের সময় সম্পদ বিবরনীতে ৬৯ লাখ ২৬ হাজার  টাকার  সম্পদের ঘোষণা দেন। এর বাইরে  দুদক তার মালিকানাধীন আরো ৬৯ লাখ ২৬ হাজার  টাকার অবৈধ সম্পদ পেয়েছে।

অপর আসামি তার স্ত্রী মিসেস ইসমতারা দুদকে জমার বিবরনীতে ২ কোটি ৪৩ হাজার ৬৭৩ টাকার সম্পদদের ঘোষণা দেন। এর বাইরে দুদক তার বিরুদ্ধে আরো ২ কোটি ৯ লাখ ৫০ হাজার ৭৯৪ টাকার অবৈধ সম্পদের তথ্য পেয়েছে।  

একে/এসএইচ