খিলগাঁওয়ে হত্যা ও ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলায় একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার রাতে ৫ লাখ টাকাসহ তাকে আটক করা হয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে সোমবার সকাল সাড়ে ১১টায় মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন ডেকেছে ডিবি।
এর আগে গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে খিলগাঁও থানার শান্তিপুর স্কুলের সামনে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী ইসরাফিল আলম ও তার ছেলে সায়মনকে এলোপাতাড়ি গুলি করে৩৮ লাখ টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায় সন্ত্রাসীরা।
এতে ঘটনাস্থলেই সায়মন মারা যান। আর গুলিবিদ্ধ ইসরাফিল আলমকে পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ওই ঘটনায় অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে মামলা করা হয়েছে। একইসঙ্গে দায়িত্বে অবহেলা করায় খিলগাঁও থানার ওসি সিরাজুল ইসলাম শেখকে প্রত্যাহার করেছে ডিএমপি।
ঢাকা, জেইউ, ৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





