বাগেরহাটের শরণখোলায় ৫০ বোতল ফেনসিডিল ও আধাকেজি গাজাসহ ৪ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ ।

শুক্রবার ভোরে একটি মোটরসাইকেল যোগে মোরেলগঞ্জ থেকে ফেনসিডিল নিয়ে শরণখোলা উপজেলা পরিষদ সংলগ্ন গোলবুনিয়া এলাকায় পৌছালে আগে থেকে ওৎপেতে থাকা পুলিশ ৫০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যাবসায়ীকে হাতে নাতে আটক করে।

আটককৃত এদুই মাদক ব্যাবসায়ী হলো মোরেলগঞ্জ উপজেলার গাবতলা গ্রামের মোতালেব হাওলাদারের ছেলে আজাদ হাওলাদার ও একই উপজেলার ভাইজোড়া গ্রামের মান্নান ফকিরের ছেলে জামাল ফকির ।
অপরদিকে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে বাগেরহাটের ডিবি পুলিশ উপজেলার আমড়াগাছিয়া বাজার থেকে গণি তালুকদারের ছেলে মোস্তফা তালুকদার ও রায়েন্দা বান্দাঘাটা এলাকা থেকে ইউনুচ মোল্লার ছেলে সুজন মোল্লাকে প্রায় আধা কেজি গাঁজাসহ আটক করে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আব্দুস ছালেক হাওলাদার জানান, মাদক ব্যবসায়ীরা ফেনসিডিল নিয়ে শরণখোলা আসছে এমন সংবাদ পেয়ে পুলিশ গোলবুনিয়া এলাকায় অবস্থান নেয়। ভোর ৫টার দিকে তারা মোটর সাইকেলযোগে ওই এলাকায় এলে পুলিশ তাদেরে ফেনসিডিলসহ আটক করে।
তিনি আরও বলেন মোরেলগঞ্জের এই চক্রটি দীর্ঘদিন ধরে ফেনসিডিল, ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য শরণখোলাসহ এঅঞ্চলে টাকার বিনিময়ে সরবরাহ করে আসছিলো। এছাড়া বাগেরহাটের ডিবি পুলিশ গাঁজাসহ দুজনকে আটক করে। এদের বিরুদ্ধে শরণখোলা থানায় মাদক আইনে পৃথক মামলা দিয়ে বাগেরহাট জেল হাজতে পাঠানো হয়েছে।

ঢাকা, ১১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই