খিলগাঁও চৌধুরীপাড়ার ভবন ধসে ১২ জন নিহতের ঘটনায় যুবলীগ নেতা মনিরুজ্জামান মনিরকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার ভোরে কুমিল্লার টিপড়াপাড়া এলাকায় র‌্যাব-৩ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছ।

র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব-৩ এর অপস অফিসার সাইফুল ইসলাম জানান, যুবলীগ নেতার অবৈধ বাড়ি ধসের ঘটনায় হতাহতের ঘটনার পর সে আত্মগোপনে যায়। তাদের গ্রেফতারের জন্য বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার টিপড়াবাজার নিশ্চিতপুর গ্রামের তার ভায়রার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল বিকালে খিলগাঁও থানার মালিবাগ চৌধুরীপাড়ার যুবলীগ নেতা মনিরুজ্জামানের দখলকৃত সরকারি জায়গায় অবৈধভাবে নির্মিত ভবন ধসে পড়ে। এ ঘটনায় বাড়ির ১২জন ভাড়াটিয়া নিহত হন।

এআর